| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 164 বার পঠিত
সিডনির মিন্টুস্থ নওয়াব রেস্টুরেন্টে জন্মভূমি টেলিভিশনের পরিচালনা পর্ষদের সকালের নাস্তার আয়োজন।
অস্ট্রেলিয়ার সিডনির মিন্টুস্থ নওয়াব রেস্টুরেন্টে গত ২৮ ডিসেম্বর সকালে জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের জন্য সকালের নাস্তার আয়োজন করেন। এসময় সিদ্ধান্ত হয়, জন্মভূমি টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১৯ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন করা হবে।
আবু রেজা আরেফিন বলেন, ‘গত ২১ ডিসেম্বর বিকেলে সিডনির ওয়ালী পার্কে জন্মভূমি টেলিভিশন তাদের ১০ বছর পূর্তির আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় পরিচালনা পর্ষদকে আন্তরিক কৃতজ্ঞতা জানানোর জন্য এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি।’
এই সময় জন্মভূমি টেলিভিশনের ১০ বছর পূর্তি উপলক্ষে একটি কেক কাটা হয়। পাশাপাশি জন্মভূমি টেলিভিশনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ১০ বছর পূর্তির সাংস্কৃতিক পরিবেশনা সুন্দরভাবে সঞ্চালনার জন্য নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাস এবং কাজী সামসুল আলমকে সার্বিক ব্যবস্থাপনার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও জন্মভূমি টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১৯ এপ্রিল বাংলা নববর্ষ পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। পরিচালনা পর্ষদ আগামী মাসে বাংলা নববর্ষ উদযাপন কমিটি গঠনের জন্য জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিনকে অনুরোধ জানান। সকালের নাস্তা পরিবেশনের পর ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam