শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিভিও পেট্রোকেমিক্যালের ১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

সিভিও পেট্রোকেমিক্যালের ১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ১০৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ২৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

কোম্পানি পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা রাখতে স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি, যা তাদের রিজার্ভ থেকে প্রদান করা হবে। এ সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com