শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্যামসাং ড্রায়ারে ২০ হাজার টাকা ক্যাশব্যাক

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   62 বার পঠিত

স্যামসাং ড্রায়ারে ২০ হাজার টাকা ক্যাশব্যাক

সংগৃহীত ছবি

ড্রায়ার ক্রয়ের ক্ষেত্রে ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। ফলে স্যামসাংয়ের ৯ কেজির ফ্রন্ট লোডিং ড্রায়ারে (ডিভি৯০টি৫) ২০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। ড্রায়ারটির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪ হাজার ৯০০ টাকা।

স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রায়ারটিতে হিট পাম্প প্রযুক্তির সঙ্গে রয়েছে এ+++ এনার্জি এফিশিয়েন্সি ফিচার। এ ছাড়া এর হিট পাম্প প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয়ী, খরচ সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যদায়কভাবে কাপড় শুকানো নিশ্চিত করে। এ ছাড়া, ড্রায়ারটিতে কুইক ড্রাই ৩৫ সাইকেল ব্যবহার করা হয়েছে, যা ১ কেজি পরিমাণ কাপড়কে মাত্র ৩৫ মিনিটে শুকিয়ে পরিধান উপযোগী করতে সক্ষম।

স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘কাপড় শুকানোর সব সমস্যার সমাধান হতে পারে ড্রায়ার মেশিন। এই অফারের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত আবহাওয়াজনিত পরিস্থিতিতে আরও বেশি মানুষ ড্রায়ারের সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।’

Facebook Comments Box
advertisement

Posted ১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com