শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হামাসের দুই সেনা কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   92 বার পঠিত

হামাসের দুই সেনা কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সংগৃহীত ছবি

হামাসের হামলার নেতৃত্বে থাকা দুই জ্যেষ্ঠ সেনা কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এদের একজনের নাম আলী কাদী। তিনি হামাসের নুখাবা কমান্ড ইউনিটের পরিচালনার দায়িত্বে ছিলেন। ইসরায়েলি সৈন্যের ড্রোন হামলায় তিনি হয়েছেন।

আরেকজন সেনা কমান্ডারের নাম মুরাদ আবু মুরাদ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধবিমান যখন হামাসের একটি অভিযানকেন্দ্রে হামলা চালায়, তখন মুরাদ আবু মুরাদ নিহত হন। তবে এ বিষয়ে হামাস কিছু জানায়নি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, লেবানন সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় ইসরায়েলি বাহিনীর হামলায় আজ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com