শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২৮০৭ কোটি টাকার ইডিজিই প্রকল্পে ঘাপলা, দুদকের অভিযান

  |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

২৮০৭ কোটি টাকার ইডিজিই প্রকল্পে ঘাপলা, দুদকের অভিযান

২৮০৭ কোটি টাকার ইডিজিই প্রকল্পে ঘাপলা, দুদকের অভিযান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ২৮০৭ কোটি টাকা ব্যয়ে ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ প্রকল্পে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৫ বছর মেয়াদি এ প্রকল্প ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও জানুয়ারি মাসে মাত্র ১৩ থেকে ১৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের কাজে ধীরগতিসহ বিভিন্ন অসংগতি ধরা পড়েছে দুদকের অভিযানে।

প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার ভবনে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালায়। সংস্থাটির সহকারী পরিচালক নরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, অভিযানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করা দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ প্রকল্পটির প্রাথমিক ব্যয় ২৫৪১ কোটি টাকা ধরা হলেও সংশোধন করে ২৮০৭ কোটি টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পটির মেয়াদ ৫ বছর হিসেবে ২০২২-২০২৬ পর্যন্ত হলেও ২০২৫ সালের জানুয়ারি মাসেও উক্ত প্রকল্পের প্রায় ১৩-১৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় ইউনিফায়েড কমিউনিকেশন কম্পোনেন্ট এবং ন্যাশনাল জব পোর্টালসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক ইভেন্ট/অঙ্গ সেগুলো এখনো চালু করা হয়নি বলে টিম জানতে পারে।

সার্বিক পর্যালোচনায় প্রকল্পটির বিভিন্ন ইভেন্ট বা কার্যক্রম বাস্তবায়ন ধীরগতির ছিল বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনের দাখিল করা হবে জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:০১ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com