৩০ নভেম্বরের পর রিটার্ন দাখিলে আইনি বাধা নেই: এনবিআর

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

৩০ নভেম্বরের পর রিটার্ন দাখিলে আইনি বাধা নেই: এনবিআর

সংগৃহীত ছবি

করদাতারা যে কোনো সময় আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও এর পরেও যে কোনো করদাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন আয়কর আইন-২০২৩ অনুসারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদের কারণে সাধারণ করদাতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় গতকাল রোববার এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়।

এতে বলা হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী যে কোনো করদাতা যে কোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আইনের ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে করদিবসের (৩০ নভেম্বরের) মধ্যে বা এর আগে রিটার্ন দাখিলের বিধান রয়েছে। এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে কোনো করদাতা করদিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি কর দিবস-পরবর্তী যে কোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন। নতুন আইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর কোনো বিধান রাখা হয়নি। কেননা, করদাতারা এখন যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। 

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৩ এএম | সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com