শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত

ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব: ইলন মাস্ক

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের লোগো পরির্তনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ সংক্রান্ত একটি টুইট করেন তিনি।

টুইটে তিনি বলেন, ‘আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।

ওই টুইটে ইলন মাস্ক আরও বলেছেন, ‘যদি আজ রাতে ভালো একটি ‘এক্স’ লোগো পাওয়া যায়, তাহলে কাল থেকে পুরো বিশ্বে এটি পরিবর্তন করা হবে।

টুইটারে মাস্ক একটি ‘এক্সের’ ছবিও প্রকাশ করেছেন। তবে এটির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া টুইটারের কাছ থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করতে চাইলেও সাইটটির ওয়েবসাইটে লেখা আছে, ‘আমাদের লোগোর নীল পাখিটি সবচেয়ে পরিচয়যোগ্য সম্পদ। এ কারণে এ লোগোটি নিয়ে আমরা রক্ষণশীল।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com