শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুনাফা বেড়েছে এবি ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্সের

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   289 বার পঠিত

মুনাফা বেড়েছে এবি ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্সের

প্রতিষ্ঠান দুইটির এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩১ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২৩ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে আট পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের দুই প্রান্তিক জানুয়ারি-জুন ২০২৩ সময়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে। চলতি বছরের অর্ধবার্ষিকে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৪৩ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৪১ পয়সা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় বেড়ে ২ পয়সা।

মুনাফা কমার প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ছয় পয়সা। যা ২০২২ সালের ৩০ জুন সময়ে ছিল ২৯ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ সম্পদের মূল্যের পরিমাণও বেড়েছে।

অপরদিকে দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৮৭ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৪০ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবার্ষিকীতেও এক পয়সা করে মুনাফা বেড়েছে।

মুনাফা কমার প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৯ পয়সা। যা ২০২২ সালের ৩০ জুন সময়ে ছিল ২৬ টাকা ৪২পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও বেড়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com