শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি।

শনিবার মার্কিন এয়ার ফোর্সেস সেন্ট্রাল মধ্যপ্রাচ্য অঞ্চলে এফ-১৫ই যুদ্ধবিমান এবং এ-১০ গ্রাউন্ড অ্যাটাক জেট মোতায়েনের ঘোষণা দিয়েছে।

এদিকে চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের কাছে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করতে এ দুটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৪৯৬তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রন এবং ৩৫৪তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রন ইসরায়েলে বিমান হামলাকে আরও ত্বরান্বিত করবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com