শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইসিএসবি করপোরেট সুশাসন পুরস্কার পেল ৪৩ প্রতিষ্ঠান

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   187 বার পঠিত

আইসিএসবি করপোরেট সুশাসন পুরস্কার পেল ৪৩ প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

সুশাসন প্রতিষ্ঠায় উৎকর্ষ সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আইসিএসবি।

আইসিএসবি জানায়, সাধারণ ব্যাংকিং খাতে পুরস্কার পেয়েছে ইস্টার্ন, ডাচ্-বাংলা ও ব্র্যাক ব্যাংক। ইসলামী ব্যাংক ক্যাটেগরিতে পেয়েছে শাহ্‌জালাল ইসলামী, স্ট্যান্ডার্ড ও গ্লোবাল ইসলামী ব্যাংক। অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটেগরিতে পেয়েছে আইডিএলসি, বাংলাদেশ ফাইন্যান্স, ডিবিএইচ ও ন্যাশনাল হাউজিং। সাধারণ বীমা ক্যাটেগরিতে সিটি জেনারেল, গ্রিন ডেল্টা ও পিপলস ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। জীবন বীমায় পেয়েছে ন্যাশনাল লাইফ ও প্রগতি লাইফ। ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটেগরিতে বেক্সিমকো, স্কয়ার, রেনেটা ও নাভানা ফার্মাসিউটিক্যালস পুরস্কার পেয়েছে।

বস্ত্র ও তৈরি পোশাক খাতে মতিন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল এবং হুয়া ওয়েল টেক্সটাইলস, ফুড ও অ্যালায়েড ক্যাটেগরিতে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, গোল্ডেন হার্ভেস্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এডিএন টেলিকম, আমরা টেকনোলজিস ও আইটি কনসালট্যান্টস এবং প্রকৌশলে ওয়ালটন, রানার ও সিঙ্গার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে। ম্যানুফ্যাকচারিং ক্যাটেগরিতে আরএকে সিরামিকস, ম্যারিকো ও লাফার্জহোলসিম, জ্বালানি তেল ও বিদ্যুৎ ক্যাটেগরিতে ইউনাইটেড পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, ডোরিন পাওয়ার ও এমজেএল বাংলাদেশ, সার্ভিস ক্যাটেগরিতে ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল ও ইনডেক্স এগ্রো এবং টেলিযোগাযোগে রবি ও সাবমেরিন কেবল কোম্পানি পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান নজিবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com