শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবৈধ লেনদেন করায় ওয়ালেটমিক্সের লাইসেন্স বাতিল

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

অবৈধ লেনদেন করায় ওয়ালেটমিক্সের লাইসেন্স বাতিল

সংগৃহীত ছবি

অবৈধ লেনদেনের অপরাধে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ওয়ালেটমিক্স অবৈধ লেনদেন করেছে যার অনুমোদন ছিল না। এ কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ওয়ালেটমিক্সের সঙ্গে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ কোনো প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।

লাইসেন্স বাতিলের নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস রেগুলেশেনসের ক্ষমতাবলে এবং ওয়ালেটমিক্স লিমিটেডকে দেওয়া লাইসেন্সের শর্ত মোতাবেক গ্রাহক স্বার্থ রক্ষায় ওয়ালেটমিক্সের পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com