শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখিয়ে ঋণের প্রলোভন

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   90 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখিয়ে ঋণের প্রলোভন

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের নাম ও মনোগ্রাম ব্যবহার করে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন। মানুষকে সহজ শর্তে কম সুদে ঋণের প্রলোভন দেখাচ্ছে মোবাইল অ্যাপস, ভিডিও ও সোশ্যাল মিডিয়ায়। এসব প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয় সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজ শর্তে কম সুদে ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম ব্যবহার করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এসব প্রলোভনের বিজ্ঞাপন দেখে কেউ যেন তাদের সঙ্গে লেনদেন না করে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারণ এসব প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে লেনদেন করবেন। অনুমোদিত প্রতিষ্ঠানের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম বা লোগো ব্যবহার করে কিছু মোবাইল অ্যাপস, ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে কম সুদে ঋণ বা সহজ ঋণ প্রদানের বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক জনগণকে কোনো প্রকার ঋণ প্রদান করে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com