শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সঙ্কটের মধ্যে ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর ঘোষণা

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   160 বার পঠিত

সঙ্কটের মধ্যে ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর ঘোষণা

ফাইল ছবি

সঙ্কটের মধ্যেই ডলারের দর আরও ২৫ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ ডিসেম্বর থেকে রপ্তানি ও রেমিট্যান্সে প্রতি ডলার কেনার দর ঘোষণা করা হয়েছে ১০৯ টাকা ৭৫ পয়সা। আর বিক্রির দর ঘোষণা করা হয়েছে ১১০ টাকা ২৫ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়।

জানা গেছে, বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও প্রবাসীদের ধরে রাখা ডলার বাজারে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে রোববার ইসলামী বাংসঙ্কটের মধ্যেই ডলারের দর আরও ২৫ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ ডিসেম্বর থেকে রপ্তানি ও রেমিট্যান্সে প্রতি ডলার কেনার দর ঘোষণা করা হয়েছে ১০৯ টাকা ৭৫ পয়সা। আর বিক্রির দর ঘোষণা করা হয়েছে ১১০ টাকা ২৫ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়।

জানা গেছে, বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও প্রবাসীদের ধরে রাখা ডলার বাজারে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে রোববার ইসলামী বাংলাদেশ থেকে ৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যাংকটি নিজের আমদানিকারকের অর্থ পরিশোধ করতে পারছে না।

এদিকে এবিবি-বাফেদা দর কমানোর ঘোষণা দিলেও ব্যাংকগুলো এখনও ১২০-১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। এ ছাড়া খোলাবাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২২ থেকে ১২৪ টাকায়।

এক ব্যাংকার জানান, ধারাবাহিকভাবে টাকার বিপরীতে ডলারের দর বাড়ানোর ফলে আরও বাড়বে এমন আশায় অনেকেই ডলার ধরে রেখেছে। এ কারণে ডলারের চরম সঙ্কট তৈরি হয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি এক্সচেঞ্জ হাউজের ডলার দেশে আনতে এমন কৌশল নেওয়া হয়েছে।লাদেশ থেকে ৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যাংকটি নিজের আমদানিকারকের অর্থ পরিশোধ করতে পারছে না।

এদিকে এবিবি-বাফেদা দর কমানোর ঘোষণা দিলেও ব্যাংকগুলো এখনও ১২০-১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। এ ছাড়া খোলাবাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২২ থেকে ১২৪ টাকায়।

এক ব্যাংকার জানান, ধারাবাহিকভাবে টাকার বিপরীতে ডলারের দর বাড়ানোর ফলে আরও বাড়বে এমন আশায় অনেকেই ডলার ধরে রেখেছে। এ কারণে ডলারের চরম সঙ্কট তৈরি হয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি এক্সচেঞ্জ হাউজের ডলার দেশে আনতে এমন কৌশল নেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com