শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাতারে শেষ হলো বাংলাদেশ ট্রেড ফেয়ার

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

কাতারে শেষ হলো বাংলাদেশ ট্রেড ফেয়ার

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫০ বছরের সফল কূটনৈতিক সম্পর্ক উদযাপন এবং কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশে ঐতিহাসিক সফল সফর উপলক্ষে, কাতারস্থ বাংলাদেশ দূতাবাস, রিলায়েন্ট ইভেন্টস এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” শেষ হয়েছে। কাতারে প্রবাসী ও বিদেশিদের কাছে বাংলাদেশের আবাসন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরতে এই মেলা মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রিল্যায়েন্ট ইভেন্টস এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এর সিইও এম এ মুরাদ হোসেইন। তিনি আশা করেন, বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধিতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৩ দিন ব্যাপী এই ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বহুমুখী ব্যবসায়িক সম্ভাবনা ও বিভিন্ন খাতে বিনিয়োগের উপর সেমিনার ও বিজনেস টক অনুষ্ঠিত হয়।


মেলায় কাতারের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসেন এবং আবাসন খাতে প্লট বা ফ্ল্যাট কেনার ব্যাপারে খোঁজখবর নেন। মেলায় বাংলা বই প্রদর্শনী কর্মসূচী পালন করে প্রথম আলো বন্ধুসভা-কাতার শাখা ।

এর আগে ২৩ মে বৃহস্পতিবার সকালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিল্যায়েন্ট ইভেন্টস সিইও এম এ মুরাদ হোসেইন, বাংলাদেশ হতে আগত মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ । রাষ্ট্রদূত তাঁর উদ্বোধনী বক্তব্যে “বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪” আয়োজন এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ এর সম্ভাবনা তৈরি হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের অর্জন বিদেশের মাটিতে প্রদর্শনের সুযোগ এধরণের আয়োজনের মাধ্যমে দূতাবাস করে থাকে। তিনি ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা ব্যক্ত করেন ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com