শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের বড় উত্থান, আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭৮ কোটি

  |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত

সূচকের বড় উত্থান, আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭৮ কোটি

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আধা ঘণ্টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ দশমিক ৯০ পয়েন্ট।

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৭৮ কোটি টাকা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৫০ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জঃ

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২১৮ দশমিক ৭৭ পয়েন্টে ও ১ হাজার ১৬৬ দশমিক ৫৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৩ দশমিক ৯৪ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৩টির কোম্পানির শেয়ারের, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জঃ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৫০ দশমিক ০১ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৮৩ দশমিক ৮৭ পয়েন্টে ও ৯৩৩ দশমিক ৮৯ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স সূচক ৩১ দশমিক ৭২ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৮২১ দশমিক ০৫ পয়েন্টে ও ১১ হাজার ৯৯৯ দশমিক ২২ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক বেড়েছে ৪ দশমিক ১৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১০৩ দশমিক ৪২ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৪৫ লাখ ২৪ হাজার টাকার।
লেনদেন হওয়া ৩০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টি কোম্পানি শেয়ারের ও অপরিবর্তিত রয়েছে ১৬টির।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com