শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরো একজনের মৃত্যু

  |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরো একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরো একজনের মৃত্যু

চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরো একজন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সাতজন বাংলাদেশী হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গতকাল শনিবার (১৭ মে) মো. জয়নাল হোসেন (৬০) মদিনায় মারা গেছেন। তার বাড়ি গাজীপুর সদরে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। রোববার (১৮ মে) হজ পোর্টালে পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।অন্যদিকে, শনিবার দিনগত মধ্যরাত পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১২৪টি ফ্লাইটে ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।

বুলেটিনে আরো জানানো হয়েছে, শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা মো. মডিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি মাধ্যমে সর্বশেষ দুই ফ্লাইটের হজ-যাত্রীদের আগমন ও প্রস্তুতি গ্রহণ সম্পর্কে আলোচনা হয়। এছাড়াও বেসরকারি মাধ্যমে আগত হজ-যাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেয়ার জন্য সিদ্ধান্ত হয়। সভায় কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজ-যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজ-যাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com