শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাজার পুনরুদ্ধারে দক্ষিণ কোরিয়ায় নতুন সেডান অডির

  |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

বাজার পুনরুদ্ধারে দক্ষিণ কোরিয়ায় নতুন সেডান অডির

বাজার পুনরুদ্ধারে দক্ষিণ কোরিয়ায় নতুন সেডান অডির

নতুন এ৫ সেডান এবং এর উন্নত পারফরম্যান্স সংস্করণ এস৫ উন্মোচন করেছে অডি কোরিয়া। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার আমদানীকৃত গাড়ির বাজারে হারানো অবস্থান পুনরুদ্ধার করতে চায় কোম্পানিটি। উন্মোচন অনুষ্ঠানে সম্প্রতি অডি কোরিয়ার নির্বাহী পরিচালক স্টিভ ক্লোয়েট বলেন, ‘আগেই উল্লেখ করেছিলাম, ২০২৫ সাল হবে অডির জন্য সবচেয়ে বেশি নতুন মডেল উন্মোচনের বছর। আজ আমরা এ গাড়িগুলো উন্মোচন করতে পেরে খুবই উচ্ছ্বসিত।’ এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কোরিয়ায় অডির পুনর্বিন্যাসকৃত ডিজাইন উন্মোচিত হলো, যা ১৬টি নতুন মডেল বাজারে আনার বৃহৎ পরিকল্পনার অংশ। ২০০৪ সালে কোরিয়ার বাজারে কোম্পানিটি আত্মপ্রকাশ করে, এর পর থেকে এটি এক বছরে সর্বোচ্চ মডেল আনার রেকর্ড। অডির প্রিমিয়াম প্লাটফর্মে নির্মিত মডেলগুলো অন্যান্য সেডান থেকে ভেতরে বেশ প্রশস্ত। এতে রয়েছে উন্নত ৪৮-ভোল্ট মাইল্ড হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এমএইচএভি) পাওয়ারট্রেইন, যা ডিজেল ইঞ্জিনের শব্দ ও কম্পনের সমস্যা কার্যকরভাবে দূর করেছে। ক্লোয়েট জানান, তারা কম্বাশন ইঞ্জিন ও বিদ্যুচ্চালিত ইঞ্জিনের নিখুঁত ভারসাম্য গড়ে তুলছেন। উন্মোচন অনুষ্ঠানে নতুন এ৫ ও এস৫-এর টেস্ট ড্রাইভও অনুষ্ঠিত হয়, যেখানে তাৎক্ষণিক দ্রুতগতি, উচ্চগতিতে বাঁক নেয়া বা হঠাৎ ব্রেক করার মতো চরম পরিস্থিতিতে গাড়ির কর্মক্ষমতা তুলে ধরা হয়। ২০২৩ সালে মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউয়ের সঙ্গে কোরিয়ায় শীর্ষ তিন আমদানীকৃত গাড়ির ব্র্যান্ডের একটি ছিল অডি, কিন্তু ২০২৪ সালে মাত্র ৯ হাজার ৩০৪ ইউনিট বিক্রির মাধ্যমে তারা সপ্তম স্থানে নেমে যায়। নতুন মডেল বাজারে না আনার বিষয়টিকেই গত বছরের বিক্রির পতনের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com