শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আগে শতাধিক আমদানি পণ্যে শুল্ক ছাড়

  |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আগে শতাধিক আমদানি পণ্যে শুল্ক ছাড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আগে শতাধিক আমদানি পণ্যে শুল্ক ছাড়

বাংলাদেশের রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতি ও পর্যায়ক্রমে কমিয়ে আনার অংশ হিসেবে ৬২৬টি পণ্যে শুল্ক ছাড় দেয়া হচ্ছে। এর মধ্যে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় গতকাল এ প্রস্তাব উত্থাপন করা হয়।

অর্থ উপদেষ্টা জানান, আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে কমানো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার ও ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সুতা, পারমাণবিক চুল্লি ও এর বিভিন্ন অংশ, বয়লার, হাইড্রোলিক টার্বাইন ও গ্যাস টার্বাইন, দুধ দোহনের যন্ত্র, মিল্কিং মেশিন, দুগ্ধ খামারের যন্ত্র ও কিছু যন্ত্রাংশ, ওয়াইন-সেডার ও ফলের রস উৎপাদনের যন্ত্র, চিনি কলের যন্ত্র, হাঁস-মুরগির ডিম ফোটানোর যন্ত্র (ইনকিউবেটর), ব্রুডার ও এগুলোর যন্ত্রাংশ, স্পিনিং মিল ও বেকারি যন্ত্র এবং এমআরআই যন্ত্র।

এছাড়া যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক, হাওইটজার (এক ধরনের কামান), মর্টার ইত্যাদি। বিদায়ী অর্থবছরে এসব যুদ্ধাস্ত্রের আমদানি শুল্ক রয়েছে ৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে এ আমদানি শুল্ক শূন্য শতাংশ করা হয়েছে।

রকেট লঞ্চার, ফ্লেইম থ্রোয়ারস, গ্রেনেড লাঞ্চার, টর্পেডো টিউব ও এ ধরনের অস্ত্র আমদানির শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্য অস্ত্রের ক্ষেত্রেও আমদানি শুল্ক শূন্য শতাংশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৬ বিলিয়ন ডলারের মতো। অর্থাৎ যুক্তরাষ্ট্র এ দেশে যে পরিমাণ পণ্য রফতানি করে, বাংলাদেশ তার চেয়ে ৬ বিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি করে দেশটিতে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com