শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাপানে চালের দাম কিছুটা কমেছে

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত

জাপানে চালের দাম কিছুটা কমেছে

জাপানে চালের দাম কিছুটা কমেছে

খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি মজুদ থেকে বাজারে চাল সরবরাহ করছে জাপান। এর প্রভাবে দেশটির খুচরা বাজারে খাদ্যশস্যটির গড় মূল্য চার মাসের মধ্যে প্রথমবারের মতো ৪ হাজার ইয়েনের নিচে নেমে এসেছে। জাপানের কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ জুন শেষ হওয়া সপ্তাহে প্রতি পাঁচ কেজি চালের সুপারমার্কেট মূল্য ৬ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ৯২০ ইয়েনে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা চার সপ্তাহ দাম কমলো পণ্যটির। জাপানের বাজারে চালের দাম এখন ফেব্রুয়ারির পর সর্বনিম্নে।জাপানে ২০২৩ সালে তীব্র গরমে খারাপ মানের ফসল হওয়ায় চালের সরবরাহ ঘাটতি দেখা দেয়। ফলে গত বছরের তুলনায় জাপানে খাদ্যশস্যটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবেলায় গত মাসে দেশটির নতুন কৃষিমন্ত্রী জরুরি মজুদ থেকে চাল নিলামের মাধ্যমে বিতরণের ব্যবস্থা বাতিল করে খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি চুক্তির ভিত্তিতে সরবরাহ শুরু করেন যেন ভোক্তারা পাঁচ কেজির প্যাকেট ২ হাজার ইয়েন দামে কিনতে পারেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com