| বুধবার, ০২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 127 বার পঠিত
আগামী মৌসুমে ভারতে চিনি উৎপাদন বাড়তে পারে ১৫ শতাংশ
ভারতে ২০২৫-২৬ মৌসুমে (অক্টোবর থেকে শুরু) চিনি উৎপাদন বাড়তে পারে ১৫ শতাংশ। এ সময় মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৩ কোটি ৫০ লাখ টনে। ভারতের ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল রেটিংস সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী মৌসুমে বাড়তি বৃষ্টিপাত, আখের আবাদযোগ্য জমি ও ফলন বৃদ্ধি দেশটির মোট চিনি উৎপাদন বাড়ার পেছনে ভূমিকা রাখবে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ভারতে ২০২৪-২৫ মৌসুমে চিনিকলগুলোর মুনাফা প্রায় ২০০ শতাংশীয় পয়েন্ট কমে ৮ দশমিক ৭ থেকে ৯ শতাংশে নেমে গিয়েছিল। সে সময় আখের বাড়তি দাম, ইথানলের মূল্য কমে যাওয়া ও নিম্নমুখী রফতানি মুনাফা কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী মৌসুমে উৎপাদন বৃদ্ধি অভ্যন্তরীণ সরবরাহের টানাপড়েন কমাতে সাহায্য করবে। তবে রফতানির বিধিনিষেধ শিথিল করা হবে কিনা তা নির্ভর করবে ইথানল খাতে কতটা চিনি ব্যবহার করা হবে তার ওপর।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam