মাস্ক প্রসঙ্গে এই মন্তব্য করার কিছুক্ষণ পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে কটাক্ষ করে লেখেন, ‘দুঃখের বিষয়, গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক পুরোপুরি পথ হারিয়ে এক ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।‘
শনিবার মাস্ক বলেন, ট্রাম্পের স্বাক্ষরিত নতুন কর ও ব্যয় বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে তুলবে। রোববার এক্সে তিনি লিখেন, ‘যদি উনি ৫ ট্রিলিয়ন ডলার ঋণই বাড়ান, তাহলে ডোজ-এর পুরো প্রজেক্টের অর্থ কী?’
উল্লেখ্য, ডোজ ছিল সরকারের আকার ছোট করার এজেন্সি, যার নেতৃত্বে মাস্ক স্বল্প সময়ের জন্য ছিলেন।
মাস্ক ঘোষণা দেন, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে তিনি সেই রিপাবলিকান কংগ্রেস সদস্যদের হারানোর জন্য প্রচারণা চালাবেন, যারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।
মূলত, ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় মাস্ক কোটি কোটি ডলার অনুদান দিয়েছিলেন এবং প্রায়ই হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দেখা যেত তাকে। তবে বিতর্কিত এই বিল নিয়ে মতবিরোধের পর তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পরে মাস্ক মিটমাটের চেষ্টা করলেও কাজ হয়নি।