শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ

  |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তিনি গতকাল রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠান। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তিনি গতকাল রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠান। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। খবর আনন্দবাজার।

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি উপরাষ্ট্রপতি পদ ছেড়ে দিচ্ছেন। একই সঙ্গে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের ধন্যবাদ জ্ঞাপন করেন ধনখড়। তিনি জানিয়েছেন, তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন।

৭৪ বছর বয়সী ধনখড় আরো জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এ উন্নয়নে অংশ নিতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।

২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com