শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ তাকাফুল সোসাইটির ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ কমিটি গঠন ও মতবিনিময় সভা

  |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

বাংলাদেশ তাকাফুল সোসাইটির ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ কমিটি গঠন ও মতবিনিময় সভা

বাংলাদেশ তাকাফুল সোসাইটির ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ কমিটি গঠন ও মতবিনিময় সভা

বাংলাদেশ তাকাফুল সোসাইটি (বিটিএস) এর উদ্যোগে বুধবার সন্ধ্যায় রাজধানীর ১২৫, মতিঝিল বাণিজ্যিক এরিয়ায় বুক সোসাইটি ভবনের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিটিএস এর চেয়ারম্যান ড. আ ই ম নেছার উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল জনাব আশরাফুজ্জামান আমজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ তাকাফুল সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব মুন্সী মোঃ মনিরুল আলম তপন।

ঢাকা উত্তরে জনাব মোঃ জহিরুল ইসলাম, এসইভিপি, এনআরবি ইসলামিক লাইফ কে সভাপতি ও আশরাফুল ইসলাম মন্ডল, বেঙ্গল ইসলামি লাইফ কে সেক্রেটারী করে এবং ঢাকা দক্ষিণে জনাব হামিদুর রহমান আজাদ, এসইভিপি , ফারইস্ট ইসলামী লাইফ কে সভাপতি ও জনাব ইফতেখার উদ্দিন, ইভিপি, প্রাইম ইসলামী লাইফ কে সেক্রেটারী করে দুভাগে প্রায় ৫০ জনের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বিটিএস এর নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ ও ঢাকা উত্তর -দক্ষিন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com