শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পানামা খালের বিকল্প হতে প্রস্তুত মেক্সিকোর রেল রুট

  |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

পানামা খালের বিকল্প হতে প্রস্তুত মেক্সিকোর রেল রুট

পানামা খালে পানি সংকটের মাঝে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রমুখী বাণিজ্যে নতুন বিকল্প হওয়ার দৌড়ে যুক্ত হয়েছে মেক্সিকো। প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরকে সংযুক্তকারী দেশটির একটি রেল করিডর এরই মধ্যে আলোচনায় এসেছে। রেল অপারেটরদের দাবি, মেক্সিকোর দক্ষিণ অংশে অবস্থিত এ সংক্ষিপ্ত রুট ব্যবহার করলে যুক্তরাষ্ট্রে পণ্য পৌঁছতে পানামা খাল বা কানাডার রুটের তুলনায় অনেক কম সময় লাগে।

কয়েক মাস আগে প্রথম অটোমেকার হিসেবে রুটটি ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই। এরপর একটি বড় মার্কিন অটোমেকারও রুটটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। এমন পরিপ্রেক্ষিতে মেক্সিকো সরকার করিডর ও বন্দর উন্নয়নে মনোযোগ দিয়েছে। যেখানে বিনিয়োগ হচ্ছে প্রায় ১০ হাজার কোটি পেসো বা ৫৪০ কোটি ডলার।

মেক্সিকোর দক্ষিণ অংশে অবস্থিত ইসথমাস অব তেহুয়ানতেপেক, এটি প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী সরু ভূখণ্ড। ২০২৩ সালের ডিসেম্বরে এখানে চালু হয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা। এখানকার ৩০৮ কিলোমিটার দীর্ঘ লাইন জেড সালিনা ক্রুজ (প্রশান্ত মহাসাগর) থেকে কোয়াটজাকোয়ালকোস (মেক্সিকো উপসাগর) পর্যন্ত যায়, সময় লাগে প্রায় ৭ ঘণ্টা।

গত বছর চালু হয়েছে ৩২৯ কিলোমিটারের লাইন এফএ, যা সালিনা ক্রুজকে পলেঙ্ক শহরের সঙ্গে যুক্ত করে। আরেকটি রুট হলো ৪৫৯ কিলোমিটার দীর্ঘ লাইন কে। আগামী বছর চালু হতে যাওয়া লাইনটি গুয়াতেমালার সীমান্তের কাছে সিউদাদ হিগাল্ডো যাবে। সবক’টি লাইনের চূড়ান্ত লক্ষ্য হলো ইসথমাসজুড়ে কনটেইনার ও পণ্য পরিবহনের জন্য ফ্রেইট রেল করিডর তৈরি করা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com