শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বার্জার পেইন্টস ও বিটিআইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

বার্জার পেইন্টস ও বিটিআইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বিটিআই করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বার্জার পেইন্টসের সিওও ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী এবং বিটিআইয়ের এমডি এফআর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বার্জারের পক্ষে সিবিও একেএম সাদেক নেওয়াজ, জিএসএম (করপোরেট সেলস অ্যান্ড সার্ভিস) শাব্বীর আহমদ এবং করপোরেট সেলস প্রধান আসাদুর রহমান ও এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। এছাড়া বিটিআইয়ের পক্ষে ছিলেন সিবিও এম বদরুল ইসলাম, পরিচালক (এফআরসি অ্যান্ড প্রকিউরমেন্ট) আবু কামাল মোহাম্মদ পাশা, ডিজিএম (প্রকিউরমেন্ট) মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং এএম (প্রকিউরমেন্ট) সনেট হোসেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com