শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে সূচক কমেছে দেড় শতাংশের বেশি

  |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

পুঁজিবাজারে সূচক কমেছে দেড় শতাংশের বেশি

দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সম্প্রতি সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ১৯ দশমিক ৫৯ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়,সম্প্রতি লেনদেনের শুরু থেকে নিম্নমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮০ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৯৭ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৮ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ২০ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১২ পয়েন্ট।
সম্প্রতি সুচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লংকাবাংলা ফাইন্যান্স, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

ডিএসইতে সম্প্রতি ৪৮৭ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬০৬ কোটি ৪৩ লাখ টাকা। সম্প্রতি এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৮টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com