| রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে ছিল ১ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এফএএস ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৮৪ পয়সা।
৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৩৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২৫ টাকা ৫৫ পয়সায়।
Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam