| রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
দীর্ঘদিনের মন্দা কাটিয়ে এ বছরের জুন থেকে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। এ সময় টানা তিন মাস ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল সূচক। তবে গত সেপ্টেম্বর থেকেই আবারো ছন্দপতন ঘটে পুঁজিবাজারে। গত ২৭ দিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৫১৭ পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এ সময়ে লেনদেনের পরিমাণও কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৮ মে ডিএসইএক্স সূচক এক বছরের মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৬১৫ পয়েন্টে নেমে আসে। সেখান থেকে সূচকটি ঘুরে দাঁড়ায় এবং গত ৭ সেপ্টেম্বর ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে সূচকে যোগ হয় ১ হাজার ২১ পয়েন্ট। তবে এর পর থেকেই আবারো নিম্নমুখিতার মধ্যে পড়ে পুঁজিবাজার। সর্বশেষ গত সপ্তাহ শেষে ৫ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স সূচক। গত ৮ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৭ কার্যদিবসে ৫১৭ পয়েন্ট হারিয়েছে সূচকটি।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam