| মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এছাড়া সরবরাহ উদ্বৃত্তের সম্ভাবনাও পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১৮ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬১ ডলার ১১ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলে ৫৭ ডলার ৩৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ১৭ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কম।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam