| রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
২০২৫-২৬ মৌসুমের (জুলাই-জুন) জন্য মোট শস্য (গম ও অন্যান্য দানাদার শস্য) উৎপাদনের পূর্বাভাস আবার সংশোধন করেছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। সর্বশেষ ‘গ্রেইন মার্কেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এ সময় গম ও যবের ফলন প্রত্যাশার তুলনায় বাড়তে পারে। এর প্রভাবে বিশ্বব্যাপী শস্য উৎপাদন পৌঁছতে পারে ২৪২ কোটি ৫০ লাখ টনে। এটি আগের মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় ১ কোটি ৩০ লাখ টন বেশি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।
আইজিসির এ পূর্বাভাস বাস্তবায়ন হলে ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী শস্য উৎপাদন বাড়বে আগের মৌসুমের তুলনায় ৯ কোটি ৮০ লাখ টন বা ৪ শতাংশ, যা ২০১৬-১৭ সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। এ সময় গম ও ভুট্টা উৎপাদন পৌঁছতে পারে যথাক্রমে ৮২ কোটি ৭০ লাখ টন ও ১২৯ কোটি ৭০ লাখ টনে, যা রেকর্ড সর্বোচ্চ।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam