| রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 127 বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১৭ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৯৭ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ম্যারিকো বাংলাদেশ, প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স,
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ৪৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ১০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৮৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ম্যারিকো বাংলাদেশের ৮ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২ হাজার ৭৮০ টাকা ২০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ৬ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৬ টাকা ১০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯৩ টাকা ১০ পয়সায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৫ টাকা ৯০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ব্লক মার্কেটে ৪ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৬ টাকা ৮০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫৯ টাকায়। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৯৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ২ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৭:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam