শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ২৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

সংগৃহীত ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চলতি বছরের (২০২৪ সাল) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা কমেছে পাঁচ শতাংশ। গতকাল রোববার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ সোমবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের (২০২৪ সাল) দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ার প্রতি মুনাফা ছিল ৪০ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা কমেছে দুই পয়সা বা পাঁচ শতাংশ।

চলতি বছরের (২০২৪ সাল) দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে এক টাকা ১৬ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা ১০ পয়সা।

আলোচিত দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২১ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১৩ দশমিক ২২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com