শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউক্রেন থেকে আমদানি করা গম দেশে পৌঁছেছে

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

ইউক্রেন থেকে আমদানি করা গম দেশে পৌঁছেছে

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫ শ’ মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রোসপারিটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় এসে পৌঁছায়।

খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এটিই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান।

সংবাদ বিজ্ঞপতিতে খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে।

এই গমের মধ্যে ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com