শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন ৩১ হাজার বাংলাদেশির

  |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন ৩১ হাজার বাংলাদেশির

মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসতে ৩১ হাজার ৪১ জন বাংলাদেশি নিবন্ধন করেছেন। অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশিরা নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের এক লাখ ৫৩ হাজার ৮৬৬ জন নাগরিক এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা, ৯৮ হাজার ২৫৯ জন। এ ছাড়া বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন, ভারতের ২৮ হাজার ১৫২ জন, পাকিস্তানের ১৪ হাজার ৮৯ জন এবং মায়ানমারের ১৩ হাজার ৩৬৬ জন রয়েছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৬ হাজার ৭৪২ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬৩৯ জন নারী। এ ছাড়া পাঁচ হাজার ৮৫২টি ছেলেশিশু এবং পাঁচ হাজার ৩৭৭টি মেয়েশিশু রয়েছে।

তিনি আরো বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে এক লাখ ৮০ হাজার ৩৪৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যারা দেশে ফিরছেন তাদের বেশির ভাগই বেকার ছিলেন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে। প্রত্যাবাসন কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

কর্মসূচির নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com