শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত

  |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

বাণী পাঠ করেন যথাক্রমে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিষ্টার শ্রম আবুল হোসেন, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসীরা। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর মো. ইকবাল আখতার, সোনালী ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, বিমান বাংলাদেশ এয়ায় লাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকিসহ দূতাবাসের সকল সদস্য এবং উল্লেখযোগ্য প্রবাসী ও সাংবাদিকরা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com