শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামী মাসে চীনে সৌদি আরবের জ্বালানি তেল রফতানি কমতে পারে

  |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

আগামী মাসে চীনে সৌদি আরবের জ্বালানি তেল রফতানি কমতে পারে

আগামী মাসে চীনে সৌদি আরবের জ্বালানি তেল রফতানি কমতে পারে

শীর্ষ ক্রেতা দেশ চীনে এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সিনোপেকের বেশকিছু শোধনাগারের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ কমে যাবে।

শিল্প ও বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স জানায়, সৌদি আরব আগামী মাসে চীনে রফতানির জন্য প্রায় ৩ কোটি ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল বরাদ্দ করেছে, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন। মার্চে এ পরিমাণ ছিল ৪ কোটি ১০ লাখ ব্যারেল।

সিনোপেকের পরিকল্পনা অনুযায়ী, ইয়াংজি, জিউজিয়াং ও গাওকিয়াও শোধনাগারসহ বেশ কয়েকটি স্থানে মার্চের মাঝামাঝি থেকে মে পর্যন্ত দৈনিক কমপক্ষে সাত লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা বন্ধ রাখা হবে। যদিও এ বিষয়ে সৌদি আরামকো ও সিনোপেক কোনো মন্তব্য করেনি।

এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের বাজারও বর্তমানে স্থিতিশীল হতে শুরু করেছে। এর আগে ২০২৪ সালের শেষ এবং ২০২৫ সালের শুরুর দিকে রাশিয়া ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল।

এদিকে রাশিয়ার ফার ইস্ট অঞ্চল ও ইরান থেকে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি মার্চে আবার বাড়তে পারে। ব্যবসায়ী ও বিশ্লেষকরা জানান, নিষেধাজ্ঞামুক্ত ট্যাঙ্কারগুলো লাভজনক চুক্তির কারণে এ বাণিজ্যে যোগ দিয়েছে। ফলে মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজগুলোর জায়গা নিচ্ছে নতুন জাহাজ।

রাশিয়ার ভারতে অপরিশোধিত তেল সরবরাহও চলতি মাসে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com