| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 221 বার পঠিত
বার্সেলোনা চিড়িয়াখানায় বয়স্ক প্রাণীদের জন্য পাঁচতারকা সেবা
বয়স বাড়লেই কি আরামের দিন শেষ? বার্সেলোনা চিড়িয়াখানা বলছে, ‘না!’ এখানে বয়স্ক হাতি থেকে শুরু করে ফ্ল্যামিঙ্গো পর্যন্ত সবাই পাচ্ছে পাঁচ-তারকা সেবা। তাই বলে ভাববেন না এটা কোনো বুড়োবুড়ির আড্ডাখানা। জীবনের শেষ লগ্নে থাকা প্রাণীদের যত্নে রাখার মিশনে নেমেছে চিড়িয়াখানাটি।

৫২ বছরের সুসি ও ৪০ বছর বয়সী বুলি একে অপরের সঙ্গে খুব মিষ্টি বন্ধুত্ব গড়ে তুলেছে । ছবি: এপি
তবে শুধু হাতিই নয়, বার্সেলোনা চিড়িয়াখানায় ১৫ বছরের একটি নেকড়ে ও ১৭ বছরের চিতাবাঘও আছে। তারা সবাই পাচ্ছে বিশেষ যত্ন। আর ফ্ল্যামিঙ্গোদের একটা পুরো দল তো রীতিমতো ‘সিনিয়র সিটিজেন ক্লাব’ গড়ে ফেলেছে। এদের জন্য রয়েছে নরম খাবার, নিয়মিত হেলথ চেকআপ ও আরামদায়ক বাসস্থান। এমনকি মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখা হচ্ছে।
চিড়িয়াখানার ম্যামাল কেয়ার প্রধান পিলার প্যাডিলা বলেন, ‘এই প্রাণীদের বনে ছেড়ে দেয়া মানে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া। তাই আমরা তাদের শেষ জীবনটা যেন আরামে কাটে, সেটাই নিশ্চিত করছি।’ আর এই যত্নের কারণেই সুসি-বুলির মতো প্রাণীরা এখন বালির নরম মাটিতে হাঁটছে, দাঁতহীন মুখে নরম খাবার চিবোচ্ছে, আর পেডিকিউরের আরামে গদগদ হচ্ছে।

৪০ বছর বয়সী আফ্রিকান হাতি বুলি। ছবি: এপি
ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুজ অ্যান্ড অ্যাকোয়ারিয়ামসের সিইও মার্টিন জর্ডান বলেন, ‘এটা ঠিক মানুষের মতোই। বয়স বাড়লে একটু বাড়তি যত্ন লাগে। আমরা চাই আমাদের প্রাণীরা শুধু বাঁচুকই না, বরং যত্নের সঙ্গে জীবনযাপন করুক।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam