শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউএইতে ব্যাংক খাতের সম্পদ সোয়া লাখ কোটি ডলারের বেশি

  |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

ইউএইতে ব্যাংক খাতের সম্পদ সোয়া লাখ কোটি ডলারের বেশি

ইউএইতে ব্যাংক খাতের সম্পদ সোয়া লাখ কোটি ডলারের বেশি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যাংক খাত ফেব্রুয়ারিতে সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। এ সময় তারল্য ও ঋণের মূল সূচকগুলোয় স্থিতিশীলতা দেখা গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ওই মাসে ব্যাংকার্স অ্যাকসেপট্যান্সসহ ব্যাংক খাতের মোট সম্পদ ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৬৩ হাজার কোটি দিরহাম বা ১ লাখ ২৬ হাজার কোটি ডলার। খবর আরব নিউজ।

প্রতিবেদন অনুসারে, এ সময় দেশটিতে ঋণের গতি ছিল ঊর্ধ্বমুখী, দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ২১ হাজার কোটি দিরহাম। এতে অবদান রেখেছে ১ হাজার ৭১০ কোটি দিরহামের বৈদেশিক ঋণ এবং ১৭০ কোটি দিরহামের অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি।

এ সময় দেশটির ব্যাংক খাতের তাৎক্ষনিক সরবরাহযোগ্য তারল্য সূচক এমওয়ান ১ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৯৮ হাজার ২৯০ কোটি দিরহাম। মাসিক এ সম্প্রসারণের অবদান রেখেছে ১ হাজার ৩৫০ কোটি দিরহাম আমানত এবং সাধারণ মানুষ ও অন্যান্য সংস্থার হাতে থাকা অর্থ ৪১০ কোটি দিরহাম বৃদ্ধি।

প্রতিবেদন অনুসারে, এমওয়ান বৃদ্ধির পেছনে রয়েছে ইউএইর আর্থিক ব্যবস্থায় সামগ্রিক তারল্য সম্প্রসারণ, যা স্থিতিশীল ঋণ পরিস্থিতি ও টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রতিফলিত করে। চলতি বছর এতে অবদান রাখবে জ্বালানি তেল-বহির্ভূত খাতে শক্তিশালী প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক খাতের স্থিতিশীল পারফরম্যান্স।

এছাড়া অর্থ সরবরাহের আরেক সূচক এমটু ফেব্রুয়ারিতে সম্প্রসারণ হয়েছে। এতে এমওয়ানের সঙ্গে যুক্ত হয় সঞ্চয় ও মেয়াদি আমানত। এ সময় এমটু ১ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার কোটি দিরহাম, যার পেছনে ভূমিকা ছিল ২ হাজার ৫০০ কোটি দিরহামের তাৎক্ষণিকভাবে খরচ করা যায় না এমন আমানত বৃদ্ধি। এছাড়া আরেক সূচক এমথ্রি দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ৮১ হাজার কোটি দিরহাম।

প্রতিবেদন অনুসারে, আরব আমিরাতের মোট ব্যাংক আমানত ১ দশমিক ২ শতাংশ বেড়ে ফেব্রুয়ারি শেষে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার কোটি দিরহাম, যা জানুয়ারিতে ছিল ২ লাখ ৮৪ হাজার কোটি দিরহাম। এতে ভূমিকা রেখেছে বাসিন্দাদের দশমিক ৮ শতাংশ ও অনাবাসীদের ৫ দশমিক ১ শতাংশ আমানত বৃদ্ধি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com