শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্টারবাক্সে পোশাকবিধি নিয়ে ক্ষোভ, কফি রেখে পথে হাজারো বারিস্তা

  |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

স্টারবাক্সে পোশাকবিধি নিয়ে ক্ষোভ, কফি রেখে পথে হাজারো বারিস্তা

স্টারবাক্সে পোশাকবিধি নিয়ে ক্ষোভ, কফি রেখে পথে হাজারো বারিস্তা

স্টারবাক্সের কর্মীদের কফির কাপে এবার ফেনার বদলে ফুটছে ক্ষোভ! যুক্তরাষ্ট্রের ৭৫টি স্টোরে অন্তত ১ হাজার বারিস্তা রোববার থেকে কর্মবিরতিতে গেছেন। তাদের অভিযোগ, নতুন পোশাকবিধি নাকি কর্মপরিবেশ নয়, বরং ফ্যাশন শোয়ের প্রস্তুতি মনে হচ্ছে। খবর এপি।

নতুন এই পোশাকবিধিতে বলা হয়েছে, সব কর্মীকে এখন থেকে পরতে হবে একরঙা কালো শার্ট এবং নিচে খাকি, কালো বা নীল ডেনিম প্যান্ট। আর সেই পরিচিত সবুজ অ্যাপ্রন তো আছেই। আগে কালো, গাঢ় রঙের এবং কখনো কখনো নকশাযুক্ত জামা পরার স্বাধীনতা ছিল।

এ ব্যাপারে কোম্পানির ব্যাখ্যা হচ্ছে— সবুজ অ্যাপ্রন যেন আরো চোখে পড়ে, আর কাস্টমার যেন পরিচিত ও আরামদায়ক পরিবেশ পান। তবে ইউনিয়ন এই ব্যাখ্যাকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছে।

পেইজ সামার্স নামের একজন শিফট সুপারভাইজার বলেন, ‘স্টারবাক্স পথ হারিয়েছে। গ্রাহকরা পোশাক নয়, অপেক্ষার সময় নিয়ে ভাবেন। ৩০ মিনিট ধরে যদি কফি না পান, তখন কেউ ভাবেন না আমাদের গায়ে কালো শার্ট না ডেনিম!’

মজার ব্যাপার হলো, এই পোশাকবিধি চালুর আগে স্টারবাক্স তাদের নিজস্ব ওয়েবসাইটে যেসব স্টারবাক্স-ব্র্যান্ডেড জামা বিক্রি করেছে, তার অনেকগুলোই এখন নিষিদ্ধ! কর্মীদের তারা দিয়েছে দুটি ফ্রি কালো টি-শার্ট। কিন্তু এর বদলে যা পেয়েছে, তা হলো বিক্ষোভ আর বাষ্প-ছাড়া এস্প্রেসো মেশিন।

স্টারবাক্স বলছে, এই কর্মবিরতি খুব বেশি প্রভাব ফেলেনি। ১০,০০০ কোম্পানি পরিচালিত স্টোরের এক শতাংশ কর্মীও এই বিক্ষোভে নেই, আর অনেক স্টোর মাত্র এক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

তবে বারিস্তাদের বক্তব্য—কাজে মনোযোগ দিন, রং নিয়ে নয়!

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com