শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতীয় ও রোহিঙ্গাসহ আরো ৫১ জনকে ‘পুশ-ইন’

  |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ভারতীয় ও রোহিঙ্গাসহ আরো ৫১ জনকে ‘পুশ-ইন’

ভারতীয় ও রোহিঙ্গাসহ আরো ৫১ জনকে ‘পুশ-ইন’

ঠাকুরগাঁও, মৌলভীবাজার, পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ৫১ জনকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে চারজন ভারতীয় ও ১২ জন রোহিঙ্গা রয়েছে। গতকাল ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে ২৩, পঞ্চগড় সদর উপজেলা ও তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দিয়ে ১৬ এবং মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১২ জনকে ঠেলে দেয়া হয়। বিষয়টি জানতে পেরে তাদের আটক করে বিজিবি।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুর, ময়মনসিংহ, পঞ্চগড় ও মৌলভীবাজার সীমান্ত এলাকা দিয়ে ৪৪ জনকে পুশ-ইন করে বিএসএফ।
বিজিবি জানায়, হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে বিএসএফ ২৩ জনকে পুশ-ইন করে। ৪২ বিজিবির টহল দল বিষয়টি টের পেরে তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ১২ জন নারী ও সাতটি শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবস্থান করে আসছিলেন।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, পুশ-ইন করা ২৩ জনের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তাদের প্রকৃত পরিচয় জানা গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

এদিকে গতকাল ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে চার ভারতীয়সহ ১৬ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। দুপুরে তাদের পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও চারটি শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলায়। তবে চারজনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করা হয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশী ও চারজন ভারতীয়। আমরা বাংলাদেশীদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। আর ভারতীয়দের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।’

এছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। গতকাল সকালে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার পর আটক করে বিজিবি। তারা সবাই রোহিঙ্গা বলে জানায় বিজিবি।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ-ইনের ঘটনায় ৩৬২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে পুশ-ইন করা হয়; ২৭৬ জনকে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী বলেন, ‘তথ্য যাচাই-বাছাই করে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। আপাতদৃষ্টিতে আমাদের মনে হয়েছে, তারা সবাই রোহিঙ্গা।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com