শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইন্টারনেট গতিতে বিশ্ব রেকর্ড জাপানের

  |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

ইন্টারনেট গতিতে বিশ্ব রেকর্ড জাপানের

ইন্টারনেট গতিতে বিশ্ব রেকর্ড জাপানের

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি তৈরি করেছে জাপান। দেশটির জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইসিটি) এ তথ্য নিশ্চিত করেছে। পরীক্ষামূলকভাবে প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট (১ হাজার টেরাবিটে ১ পেটাবিট) গতির ইন্টারনেট সংযোগ সফলভাবে চালাতে সক্ষম হয়েছে। খবর এনডিটিভি।

এনআইসিটির পরীক্ষায় দেখা গেছে, জাপানের এ ইন্টারনেটের গতি এতটাই বেশি যে এর সাহায্যে এক সেকেন্ডেই পুরো নেটফ্লিক্স লাইব্রেরি বা ১০ হাজার বার ইংরেজি উইকিপিডিয়া ডাউনলোড করা সম্ভব। প্রযুক্তিবিদরা বলছেন, এটি এখন পর্যন্ত ইতিহাসের দ্রুততম ইন্টারনেট সংযোগ।

প্রকল্পটিতে অংশ নিয়েছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সুমিতোমো ইলেকট্রিক ও ইউরোপের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান। কেবলের নকশা করেছে সুমিতোমো আর ট্রান্সমিশন সিস্টেম তৈরি করেছে এনআইসিটি।

প্রযুক্তিবিদরা তথ্য পাঠানোর জন্য তৈরি করেছেন ৮৬ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের একটি লুপিং সার্কিট। এর মাধ্যমে ২১ বার তথ্য ঘুরিয়ে প্রায় ১ হাজার ৮০৮ কিলোমিটার দূরত্বে ১৮০টি আলাদা ডাটা স্ট্রিম পাঠানো হয়েছে। এভাবে প্রতি কিলোমিটারে ১.৮৬ এক্সাবিট (১ হাজার পেটাবিটে ১ এক্সাবিট) গতিতে ডাটা পাঠানো সম্ভব হয়েছে, যা এখন পর্যন্ত বিশ্বের ইন্টারনেটের সর্বোচ্চ গতি।

এনআইসিটি জানিয়েছে, এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে ৮কে ভিডিও স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়ালিটি ও বড় ডাটা বিশ্লেষণের কাজ অনেক দ্রুত ও সহজ হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যেহেতু নতুন ফাইবার কেবলটি প্রচলিত কেবলের মতোই, তাই এর বাস্তবায়ন ও বাণিজ্যিক ব্যবহার খুব বেশি সময় নেবে না।

তুলনামূলকভাবে দেখা গেছে, ভারতের গড় ইন্টারনেট গতি যেখানে মাত্র ৬৩.৫৫ মেগাবিট-প্রতি-সেকেন্ড, সেখানে জাপানের এ নতুন গতি প্রায় ১ কোটি ৬০ লাখ গুণ বেশি। এমনকি যুক্তরাষ্ট্রের গড় গতির চেয়েও এটি ৩৫ লাখ গুণ বেশি।

প্রযুক্তিটি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু উচ্চগতির ইন্টারনেটই নয় বরং ভবিষ্যতের স্মার্ট সোসাইটির ভিত্তি। ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের গড় ইন্টারনেট গতি যেখানে এখনো মেগাবিটের ঘরে, সেখানে জাপানের পেটাবিট গতির প্রযুক্তি বিপ্লব ঘটাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com