| সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) টানা তিন বছর ধরে লোকসানে রয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১২৫ কোটি টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ডেসকোর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৬৩ কোটি টাকা। সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৫৪১ কোটি টাকা, ২০২৩-২৪ হিসাব বছরে ৫০৬ কোটি ও ২০২৪-২৫ হিসাব বছরে লোকসান হয়েছে ১২৫ কোটি টাকা।
তিন বছর ধরে টানা লোকসানের কারণে ও পুঞ্জীভূত লোকসান থাকায় সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ডেসকোর পর্ষদ। টানা দুই বছর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা না করায় বিএসইসির নিয়মানুসারে কোম্পানিটিকে বিদ্যমান ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। গতকাল ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। ক্যাটাগরি পরিবর্তনের কারণে স্টক ব্রোকারস ও মার্চেন্ট ব্যাংকারদের ঋণ সুবিধা দিতে নিষেধ করেছে ডিএসই।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam