শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কৃষি মন্ত্রণালয়ের হাতে যাচ্ছে পুরো নিয়ন্ত্রণ সারের ডিলারশিপ বেড়ে হচ্ছে দ্বিগুণ

  |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

কৃষি মন্ত্রণালয়ের হাতে যাচ্ছে পুরো নিয়ন্ত্রণ  সারের ডিলারশিপ বেড়ে হচ্ছে দ্বিগুণ

দেশে সার বিতরণে ডিলার নিয়োগের কার্যক্রম এতদিন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীন ছিল। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’-এর অধীনে সংস্থা দুটি সারা দেশে ডিলারশিপ নিয়োগ কার্যক্রম পরিচালনা করত। সম্প্রতি এ কার্যক্রম পুরোপুরি কৃষি মন্ত্রণালয়ের আওতায় নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন দেয়া হয়েছে, যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে সারের বর্তমান ডিলারশিপ সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার পরিকল্পনাও নেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্টরা বলছেন, সার বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে এ উদ্যোগ সুফল দেবে। তবে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন সার ডিলারদের সংগঠন-সংশ্লিষ্টরা। নতুন ডিলারশিপ নিয়োগকে কেন্দ্র করে কোনো সংকট সৃষ্টি হলে তা সার সরবরাহ চেইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন ডিলারদের অনেকে।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত সরকারের সময়ে সার বিতরণে কৃত্রিম সংকট সৃষ্টি, রাজনৈতিক প্রভাব বিস্তার করে ডিলার নিয়োগের ঘটনা ঘটেছে। অনিয়ম, সংকট দূর করতে কৃষি মন্ত্রণালয়কে সার বিতরণের পুরো দায়িত্ব দিয়ে নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে সারসংক্রান্ত জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি। নতুন ডিলার নিয়োগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সারের সরবরাহ ব্যবস্থাপনা নিরবচ্ছিন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে। যদিও বিভিন্ন জেলার ডিলাররা নতুন নীতিমালার বিরোধিতা করছেন। নতুন ডিলার নিয়োগের বিষয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) আন্দোলনও করছে। তবে কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে, সার নিয়ে যেন কেউ অনিয়ম করতে না পারে সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com