শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টিসিবির কার্ডধারীরা কিনতে পারবেন ২ কেজি করে পেঁয়াজ

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   163 বার পঠিত

টিসিবির কার্ডধারীরা কিনতে পারবেন ২ কেজি করে পেঁয়াজ

সংগৃহীত ছবি

কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে কত দামে পেঁয়াজ বিক্রি করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

টিসিবি থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। প্রস্তাব অনুমোদন পেলে আগামী সপ্তাহ থেকেই পেঁয়াজ বিক্রি শুরু হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সংস্থার মুখপাত্র হুমায়ুন কবির বলেন, এ মাস থেকেই দুই কেজি করে পেঁয়াজ দেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com