শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসরায়েলকে দায়ী করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

ইসরায়েলকে দায়ী করল উত্তর কোরিয়া

সংগৃহীত ছবি

গাজায় সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করে একটি আর্টিকেল প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা। মঙ্গলবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডং সিনমুনের লেখা একটি আর্টিকেল প্রকাশ করেছে। খবর রয়টার্সের

আর্টিকেলটিতে রোডং সিনমুন লেখেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি, এই সংঘর্ষ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল। এ থেকে বের হওয়ার মূল উপায় হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা।’

এর আগে সোমবার কেসিএনএ সিরিয়ায় ড্রোন হামলার জন্য ‘সিরিয়ার ভেতরে এবং বাইরের শত্রু শক্তির’ নিন্দা জানিয়ে আর্টিকেল প্রকাশ করে।

গাজায় হামাস ও ইসরায়েলের চলমান সহিংসতায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমে যুদ্ধ বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com