শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজায় যাচ্ছে আরও ১৭ ট্রাক ত্রাণ

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   77 বার পঠিত

গাজায় যাচ্ছে আরও ১৭ ট্রাক ত্রাণ

সংগৃহীত ছবি

মিসরের রাফাহ সীমান্ত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপে ত্রাণবাহী ১৭টি ট্রাক প্রবেশ করেছে। স্থানীয় সময় রোববার এ ত্রাণবাহী ট্রাকগুলো গাজার উদ্দেশে রওনা হয়। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর: আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে জ্বালানি বা খাদ্যসামগ্রী বহন করা হচ্ছে না।

এদিকে ত্রাণ কর্মীরা বলেছেন, গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় আরও বেশি ত্রাণসামগ্রী প্রয়োজন।

এর আগে শনিবার একই সীমান্ত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণবাহী ২০টি ট্রাক পৌঁছায়। ওই ট্রাকে খাদ্য, পানি ও ওষুধ ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com