শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালোবাজারিরা সরকারের চেয়ে ক্ষমতাবান

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

কালোবাজারিরা সরকারের চেয়ে ক্ষমতাবান

সংগৃহীত ছবি

করপোরেট কোম্পানিগুলো যেন বোয়াল-গজার মাছের মতো সব খেয়ে ফেলতে চায়। কালোবাজারিরা সরকারের চেয়েও ক্ষমতাবান। আমদানি নীতিতে কিছু ভুল আছে। চোরা ব্যবসায়ীরা সেই সুযোগ নেয়। সোমবার ঢাকায় এফডিসিতে শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, নির্বাচন সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলার জন্য দ্রব্যমূল্য বাড়াতে কাজ করছে কেউ কেউ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। চাকরিজীবী, মধ্যবিত্ত, নিম্নবিত্তের জন্য এখন দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠছে। কিছু কিছু ব্যবসায়ী আছেন তারা শুধু টাকা টাকা করেন। যেখানে রেমিট্যান্স যোদ্ধারা দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, সেখানে এক শ্রেণির ব্যক্তি দেশের টাকা লুট করে আমেরিকা-কানাডায় বাড়ি-গাড়ি করছে।

তার মতে, আমদানির অনুমতি দেওয়ার পরও ডিম দেশে না আসায় এই এক মাসে শুধু ডিম থেকে দেড়শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ পণ্যের কারবারিরা। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট-ট্যাক্স সহনশীল রেখে উন্মুক্ত আমদানির ব্যবস্থা রাখতে হবে। ডলার সংকট ও রিজার্ভ ঘাটতির কারণে শিল্পের কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় উৎপাদনে ঘাটতি হচ্ছে। ফলে অনেক শিল্পকারখানা তাদের সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। উৎপাদনে ঘাটতির কারণে বাজারে শিল্পপণ্যের জোগান ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত করতে পারছেন না। এতে সরবরাহ ব্যাহত হয়ে পণ্যমূল্য বাড়ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণই ভোক্তা-অধিকার নিশ্চিত করতে পারে’ শীর্ষক ছায়া সংসদে তেজগাঁও কলেজকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com