শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোহাম্মদপুর আবাসন মেলা শুরু হচ্ছে ২ নভেম্বর থেকে

  |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   1198 বার পঠিত

মোহাম্মদপুর আবাসন মেলা শুরু হচ্ছে ২ নভেম্বর থেকে

বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আগামী ২, ৩, ৪ নভেম্বর ২০২৩ ইং তারিখে ৩ ব্যাপী রাজধানীর অভিজাতিক এলাকা মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টার, রিং রোড (কৃষি মার্কেটের পাশে) মোহাম্মদপুর আবাসন মেলা -২০২৩ অনুষ্ঠিত হবে।

মেলায় দেশের তথা ঢাকার বেশকিছু স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর সি ই ও মোঃ ইসলাম শেখ জানান , আমরা  মোহাম্মদপুর আবাসন মেলায় ঢাকার বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করছি । আয়োজনের অংশ হিসেবে থাকছে ঢাকা, পূর্বাচল, কেরানীগঞ্জ ও মাওয়া হাইওয়েসহ ঢাকার বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কক্সবাজার ও কুয়াকাটায় পাঁচ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।

তিনি আরও বলেন, সাধারণ জনগণের মাঝে আবাসনের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সেতু বন্ধন তৈরির প্রেক্ষিতে আমরা ডোর তো ডোর ব্র্যান্ডিং করছি।

মেলার আকর্ষণ হিসেবে থাকবে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০-২০% এর বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের উপহার সামগ্রী।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলায় আসার জন্য স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে। শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে  ২-৩ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ৪ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ৪ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com