শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির খসড়ার গেজেট প্রকাশ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   89 বার পঠিত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির খসড়ার গেজেট প্রকাশ

সংগৃহীত ছবি

পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামোর খসড়া সুপারিশের গেজেট প্রকাশ করেছে সরকার। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। আর কর্মচারীদের ১২ হাজার ৮০০ টাকা। নতুন কাঠামোতে শ্রমিকদের গ্রেড সংখ্যা সাতটি থেকে কমিয়ে পাঁচটি করা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সই করা গেজেটটি রোববার প্রকাশ করা হয়। এ মজুরি নিয়ে কোনো আপত্তি বা সুপারিশ থাকলে তা ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

গেজেট অনুসারে, গ্রেড ১-এর শ্রমিকদের মোট মজুরি ধরা হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৮ হাজার ২০০ টাকা। মূল মজুরির ৫০ শতাংশ হিসাবে ৪ হাজার ১০০ টাকা বাড়ি ভাড়া এবং ৭৫০ টাকা চিকিৎসা ভাতা, ১ হাজার ২৫০ খাদ্যভাতা ও ৪৫০ টাকা যাতায়াত ভাতা ধরা হয়েছে।
গ্রেড ২-এ মোট মজুরি ধরা হয়েছে ১৪ হাজার ১৫০ টাকা, গ্রেড ৩-এ ১৩ হাজার ৫৫০, গ্রেড ৪-এ ১৩ হাজার ২৫ টাকা এবং গ্রেড ৫-এ ১২ হাজার ৫০০ টাকা। গ্রেডভুক্ত শ্রমিকের বাইরে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মোট মজুরি ধরা হয়েছে ৯ হাজার ৮৭৫ টাকা। এ মাসেই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। আগামী মাস থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো। জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন শ্রমিক-কর্মচারীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com