শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজায় এক মাসে ৪৬ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   206 বার পঠিত

গাজায় এক মাসে ৪৬ ইসরায়েলি সেনা নিহত

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল বাহিনীর গত এক মাসের স্থল অভিযানে ৪৬ জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সর্বশেষ নিহত দুই সেনা সদস্যের নাম-পরিচয়ও বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। এরা হলেন স্কোয়াড কমান্ডার রোয়ি মারোম (২১) এবং মাস্টার সার্জেন্ট রাজ আবুলাফিয়া (২৭)।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসেরও বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, তাকে ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে বিবেচনা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার মধ্যে দিয়ে এই যুদ্ধের সূত্রপাত।

ওই দিন ভোর বেলায় গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত এলাকার বেড়া ভেঙে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে শত শত হামাস যোদ্ধা। তারপর সেখানে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যার পাশাপাশি ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের ধরে নিয়ে যায় যোদ্ধারা।

আকস্মিক এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তার সাত দিন পর ১৪ অক্টোবর থেকে অভিযানে নামে স্থল বাহিনীও।

মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজা উপত্যকায় বসবাস করেন প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণায়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গত ৩৭ দিনের বিরতিহীন অভিযানে উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই নিহতদের প্রায় অর্ধেকই নারী এবং শিশু।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com